![]()
মোঃ জিয়াউল ইসলাম: বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের তিনটি তক্ষক জব্দ করেছে পাথরঘাটা থানা পুলিশ। এতে জড়িতদের আটক করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার ইউসুফ মৃধার বসতঘর থেকে স্থানীয়দের সহায়তায় ৩টি তক্ষক জব্দ করা হয়।
অভিযুক্ত ইউসুফ মিয়া কালমেঘা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঘুটাবাছা গ্রামের রশিদ হাওলাদারের ছেলে। তার স্ত্রী বান্দরবান জেলার লামা উপজেলার বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, ইউসুফ মিয়া ও তার স্ত্রী রহিমা বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে তক্ষকের ব্যবসা করে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাৎক্ষণিক পাথরঘাটা থানায় অবহিত করা হলে পুলিশ ঘটনা স্থানে গিয়ে তিনটি কোটি টাকা মূল্যের তক্ষক জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউসুফ মিয়ার ও তার স্ত্রী রহিমা পালিয়ে যান।
প্রতিবেশীরা জানায় ইউসুফ মৃধার শ্বশুর বাড়ি পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায়, সেখান থেকে অবৈধভাবে তক্ষক পাথরঘাটায় এনে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল। তবে এর সাথে বড় একটি চক্র জড়িত আছে বলে জানায়।
এ বিষয়ে পাথরঘাটা থানার এসআই পলাশ চন্দ্র বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩টি তক্ষক আটক করি। আমাদের টের পেয়ে স্বামী ও স্ত্রী ওখান থেকে পালিয়ে যায়।



মন্তব্য