![]()
মো নাসিরুল ইসলাম
আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখো মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ (০৭ মার্চ) মঙ্গলবার ১০.০০ ঘটিকায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪’ উদযাপন করেছে।
‘ঐতিহাসিক ৭ই মার্চ’ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ ছাইদুল হাসান বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ মহোদয় পুষ্পস্তবক অর্পণ করে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার মহোদয় পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে সম্মানিত পুলিশ সুপার মহোদয় ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উপলক্ষে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
এ সময় জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) চাঁপাইনবাবগঞ্জ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য