সোমবার, ১১ মে ২০২৬
 

দ্বাদশ সংসদের সংরক্ষিত ৩১৫ আসনে ফাতিমা পারভিনকে এমপি হিসাবে চান পাথরঘাটার জনগন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৪

---

মোঃ জিয়াউল ইসলাম
দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ইতোমধ্যে নির্বাচিত সদস্যরা শপথ নিয়ে নতুন মন্ত্রী সভা গঠন হয়ে সরকার গঠন করেছেন। সংরক্ষিত আসনের মনোনয়নের ফরম বিক্রি শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। প্রথম অধিবেশনেই সংরক্ষিত আসনে নারী সদস্যদের যোগদান নিশ্চিত করতে চায় সরকার।
বিভিন্ন সুত্রে জানাযায়, ইতিমধ্যেই সংরক্ষিত আসনের মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়ে গেছে দলটির।
এ উপলক্ষে সংরক্ষিত ৩১৫ আসনে মনোনয়ন চাইবেন পাথরঘাটা উপজেলা পরিষদ এর বার বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন এমন গুঞ্জন শুরু হয়ে গেছে মানুষের মুখেমুখে।

খোঁজ নিয়ে জানাযায় তিনি পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সদস্য গত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন ৩১ মার্চ ২০১৪ সালে অনুষ্ঠিত হয় এতে তার প্রাপ্ত ভোট:৫৮,৭৬৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম: ইয়াসিন আরা কচি, তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তার প্রাপ্ত ভোট ছিল ১৫৩৪৮,

৫ম উপজেলা পরিষদ নির্বাচন ৩১ মার্চ ২০১৯ সালে অনুষ্ঠিত হয় তখন ও উপজেলা আওয়ামী,পাথরঘাটা উপজেলা শাখা। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কে হারিয়ে বিপুল ভোটে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তখন তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ২০৯৯৪,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইয়াসিন আরা কচির প্রাপ্ত ভোট সংখ্যা ছিল ১৪২৩২।

সরেজমিনে খোঁজ নিয়ে ফাতিমা পারভিনের পারিভারিক ও রাজনৈতিক পরিচয় যা জানাযায়, ফাতিমা পারভিন এর পরিবারটি সম্পূর্ণ আওয়ামী লীগের তার বড় ভাসুর মোঃ আলমগীর দাদু বর্তমানে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মেজো ভাসুর মোঃ গোলাম কিবরিয়া পিয়ার পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের তথ্য গভেষনা বিষয়ক সম্পাদক।
ননদ খালেদা ইসলাম সুইটি বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ফাতিমা পারভিনের স্বামী মোঃ রেজাউল কবির মিরাজ উপজেলা আওয়ামী যুব লীগের সিনিয়র সহসভাপতি।

ফাতিমা পারভিন সম্পর্কে বিভিন্নভাবে খোঁজ নিয়ে জানাজায় তিনি গত দশবছর পাথরঘাটা উপজেলা পরিষদের উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে স্বচ্ছ নির্ভীক সৎভাবে পরিচালনা করে আসছে। পাথরঘাটা উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে কথা বলে জানাযায়, সংরক্ষিত আসনে ফাতিমা পারভিনের মত একজন মহিলা এমপি প্রয়োজন, জনসাধারণের সাথে আরো কথা বলে জানাযায়, ফাতিমা পারভিন গত দশ বছর পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হিসাবে দূর্নীতিমুক্ত জনপ্রতিনিধি দায়িত্ব পালন করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon