![]()
মোঃ জিয়াউল ইসলাম
বরগুনা-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা ৩০শে নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে সকাল দশটায় পাথরঘাটা উপজেলা কালমেঘা সাবেক সংসদ সদস্য মরহুম গোলাম সবুর টুলু এর পৈতৃক বাড়ি কালমেঘা মাধ্যমিক বিদ্যালয় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় সুলতানা নাদিরার তিন মেয়েও উপস্থিত ছিলেন, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন (দাদু) সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাবির হোসেনসহ পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা বলেন, আমি একজন নারী, আর শেখ হাসিনার সরকার নারীবান্ধব। আমি মনে করি নেত্রী বিবেচনা করেই আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি তার ইচ্ছা আকাঙ্ক্ষা এবং জনগণের চাহিদা পুরন করবো। এছাড়াও আমার স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো করতে চাই।
এছাড়াও গত কাল বরগুনা-২ আসনে পাথরঘাটা -বামনা -বেতাগীতে সংসদ নির্বাচনে প্রথম নারী প্রার্থী হিসাবে সুলতানা নাদিরাকে অভ্যর্থনা জানানো হয়। ২৯ নভেম্বর সকাল ১০ টা থেকে হাজার হাজার নেতাকর্মী ও উৎসুক জনতা তাকে দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় জমান। বেতাগী উপজেলার প্রবেশদ্বার এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুল ছিটিয়ে এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
সেইসঙ্গে সুলতানা নাদিরা ও নৌকার পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। নাদিরা মনোনয়ন পাওয়ার পর বেতাগী,বামনা ও পাথরঘাটা পৌঁছালে তিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন। সেখানে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সুলতানা নাদিরা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের জন্যে জননেত্রী শেখ হাসিনা নিরন্তর পরিশ্রম করছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে এক দৃষ্টান্ত স্থাপন করেছে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি এই উন্নয়নের অংশীদার হতে পারবো। তিনি বলেন,আওয়ামী লীগের প্রতিটি কর্মী আমার পরিবারের সদস্য। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও আমার দল আমাকে মূল্যায়ন করেছে, আমিও ডিজিটাল বাংলাদেশ গড়তে আমার আসনে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ মুক্ত একটি মডেল জনপদ গড়তে এবং প্রায়ত সাংসদ গোলাম সবুর টুলুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করতে চাই।



মন্তব্য