সোমবার, ১১ মে ২০২৬
 

পাথরঘাটা থেকে একশ কিলোমিটার গভীর সাগরে ট্রলার ডাকাতি আহত১১

ন্যাশনাল ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩

---

মোঃ জিয়াউল ইসলাম
বরগুনার পাথরঘাটা থেকে একশ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে পক্কিদিয়া নামক দ্বীপ থেকে ট্রলার চালিত চার ঘটনা দক্ষিণে এফ বি” রুনু ” নামের একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।
বরগুনার পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়ন পদ্মা গ্রামের মোঃকালাম খাঁ মালিকানাধীন ও মোঃ জামাল পরিচলায় এফ বি রুনু গত ২১ নভেম্বর পদ্মা মৎস্যঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্য ছেড়ে যায় সাগরে। সেখান থেকে গত কাল ২৬ নভেম্বর রোজ রবিবার সন্ধ্যার দিকে মাছ নিজ এলাকার ফিরছিলেন।

২৬ নভেম্বর রাত নয়টার দিকে আসার সময় সাগর মাঝে নোঙর দিয়ে বিরতি নেয়। ঐ সময় একটি অপরিচিত ট্রলার পাশে এসে এফবি রুনু ট্রলারে উপরে উঠে অপরিচিত ট্রলারের জেলেরা হামলা করে এফবি রুনু ট্রলারে স্টাফদের মারধর করে ট্রলারে থাকা ১১ জেলেকে জিম্মি করে ট্রলারে থাকার দুই হাজার থেকে আড়াই হাজার পিস ইলিশ মাছ, দুই ব্যারেল ডিজেল, জেনারেটর, ব্যাটারি দুইটা প্রায় পাঁচ লাখ টাকার জাল নিয়ে নেয়, যাওয়ার সময় ট্রলারের ইঞ্জিন পিটিয়ে ভেঙে রেখে যায়।

এফবি রুনু ট্রলারের স্টাফদের মারধর করে গুরুতর আহত করে চলে যায়। ট্রলার মালিক মোঃ কালাম খান জানান, ২৬ নভেম্বর রাত নয় টার দিকে। অজ্ঞাত ব্যাক্তিরা এসে ছ্যানা,বগি,দাও বাঁশের লাঠি দিয়ে অতর্কিত হামলা চালিয়ে ট্রলারের সবাইকে গুরুতর আহত করে ট্রলারে থাকা জাল যার বাজার মূল্য-পাঁচ লাখ টাকা,ব্যাটারি দুইটা যাহার বাজার মূল্য চল্লিশ হাজার টাকা, ১০ টি মোবাইল ফোন,ত্রিশ হাজার টাকার দড়ি, দুই ব্যারেল ডিজেলসহ প্রায় এগার লাখ ষাট হাজার টাকার মালামাল নিয়ে যায়।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর কাছে এফবি রুনু ট্রলারে ডাকাতির বিষয়ে জানাতে চাইলে তিনি জানান,ডাকাতির ঘটনা আমি শুনেছি এবং ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহআলম হাওলাদার এর সাথে যোগাযোগ করে জানা যায় তিনি জানান এফবি রুনু ট্রলারে ডাকাতির ঘটনা শুনেছি এখন পর্যন্ত কোনো ধরনের মামলা হয়নি তার পরেও তদন্ত করা হচ্ছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon