![]()
মোঃ মিনহাজ আলোম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রাণীশংকৈল সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছে আহত হয়েছে আরো একজন।
শুক্রবার (১০ নভেম্বর) রাতে পীরগঞ্জের গনিরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার রানীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী (পদমপুর) এলাকার গোলাম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও মুনজুর আলীর ছেলে হাফিজুল ইসলাম (২৮) এ ঘটনায় নজরুল ইসলামের ছেলে মোঃ আওয়াল গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই একই এলাকার বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগঞ্জে ঢালাই’র কাজ শেষে পাওয়ার ট্রিলার যোগো বাড়ি যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। এসময় রাণীশংকৈল- পীরগঞ্জ সড়কের গনিরহাট নামক এলাকায় অপরদিক থেকে আসা খড় বোঝায় একটি মালবাহী ট্রাক পাওয়ার ট্রিলারটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় তারা।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে দুই শ্রমিক নিহত হলেও গুরুতর অবস্থায় ভর্তি করা হয় এক জন আহত ব্যাক্তিকে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, পীরগঞ্জে কাজ শেষে পাওয়ার ট্রিলারে করে কয়েকজন শ্রমিক বাড়ি ফিরছিলেন। গনিরহাট এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় দুই জন শ্রমিক নিহত ও একজন আহত হন৷ তাদের লাশ ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য