![]()
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধ কর্মসূচীর শেষ দিনে তাদের অবরোধের প্রতিবাদে নারায়ণগঞ্জের মহাসড়কে নেমে অবস্থান নিয়েছেন নারায়ানগঞ্জ আওয়ামী লীগ অ অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজার হাজার কর্মী-সমর্থক নিয়ে গাড়ি বহরে জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে তাক লাগিয়ে দেন তিনি।
এরআগে শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। পরে চাষাড়া, আদমজী, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সানারপাড়, সাইনবোর্ড, ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড, ফতুল্লার পঞ্চবটি হয়ে নগরীর প্রধান সড়ক পদক্ষিণ করে পূনরায় আল্লামা ইকবাল রোড বাসভবনের সামনে গিয়ে শেষে করে।
এদিকে লিংকরোডে অবস্থান নিয়ে প্রতিবাদ মিছিলে যুবনেতা আজমেরী ওসমানের কর্মী সমর্থকরা বিএনপি-জামাতের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারন করে স্লোগান দেন। এছাড়াও সরকারের পক্ষে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয় এই বলে- শেখ হাসিনা সরকার, বার বার দরকার।
এসময় সাংবাদিকদের কাছে সংক্ষিপ্ত বক্তব্যে যুবনেতা আজমেরী ওসমান বলেন, দেশে যখন উন্নয়নের জোয়ার বইছে তখন আগুন সন্ত্রাসীরা উন্নয়নে বাধাগ্রস্থ করার পায়তারা চালাচ্ছে। আমরা জনগনকে সাথে নিয়ে সকল নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে আছি। আগামীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা জনগনকে নিয়ে সকল নেতাকর্মীরা ধারাবাহিক কর্মসূচী পালন করে যাবো।



মন্তব্য