![]()
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নিহত শিশুটি নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো. বুলবুল হোসেনের ছেলে মো. মুফাসসির (১২)।
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানা সুত্রে জানা যায়, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামে জনৈক মোশাররফ এর আম বাগানে সকাল সাড়ে ৬ টার দিকে দুটি পাগলা হাতির আক্রমণে শিশু মুফাসসির (১২) গরুতর আহত হয়।
স্থানীয়রা শিশুটিকে দ্রুত উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে:গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।
পরে গ্রামবাসী একটি হাতিকে সদর উপজেলার আমনুরা শিমুলতলা মোড়ে আটক করে রাখে। অন্য হাতিটিকে এখনো আটক করা সম্ভব হয়নি। হাতিটিকে ধরার জন্য রাজশাহী বন বিভাগ কে জানানো হয়েছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ( দুপুর ১ টা) অন্য হাতিটিকে ধরা যায়নি।
এ ঘটনায় নাচোল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



মন্তব্য