মঙ্গলবার, ১২ মে ২০২৬
 

মাদারিপুরের কালকিনিতে প্রায় সাড়ে ছয় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৩

---

কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ হাজার ৩৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা মিনি অডিটরিয়াম হলরুমে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদারিপুর-৩ আসনের এম.পি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরন করেন। উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ কায়েসুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিল্টন বিশ্বাস, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল, পৌর মেয়র এস.এম হানিফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সরদার মো. লোকমান হোসেন, সহসভাপতি ভবতোষ দত্ত ভজন, সিরাজুল আলম মৃধা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, উপজেলা যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান মোল্লা ও উপ-সহকারী কৃষি কর্মকাতারা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon