![]()
চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধ
সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্দ্যোগে
মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জাতীয় ৪ নেতাকে যথাযথ শ্রদ্ধার মাধ্যমে স্মরণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ।
শুক্রবার (৩ নভেম্বর)
সকাল ৯টায় শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে অর্ধনমিত রাখা হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফায়ার সার্ভিস মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন,পৌর মেয়র মো.মুখলেসুর রহমান।
সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ ও বিশেষ মোনাজাত করা হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, সহ সভাপতি ডা.গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম,পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মুখলেসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম। জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন এর সঞ্চালনায় আরো বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল,জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকসহ অন্যরা।
এছাড়া সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা মন্ডল, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান,জেলা, জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম রানা,সাধারণ সম্পাদক জুয়েল রানা,জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আসফাকুর রহমান রাসেল, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক লেলিন প্রামাণিকসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী বৃন্দ । পরে বঙ্গবন্ধু, জাতীয় ৪ নেতাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির মঙ্গল এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান।



মন্তব্য