মঙ্গলবার, ১২ মে ২০২৬
 

টুঙ্গিপাড়ায় জেল হত্যা দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

ন্যাশনাল ডেস্ক
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৩

---
রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি :

জেল হত্যা দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ রোববার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহেযোগী সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে বঙ্গবন্ধু, তাঁর পরিবারের নিহত সদস্য ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।

পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon