![]()
রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ।
শুক্রবার সকালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সবুজ চৌধুরীর নেতৃত্বে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।
এ সময়, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য