মঙ্গলবার, ১২ মে ২০২৬
 

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধে বিক্ষোভ মিছিল।

JK0007
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩

---

মাহবুবুর রহমান জিসান।

জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর

লক্ষ্মীপুর জেলার, রায়পুরের চরবংশী খাসেরহাট বাজারে ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরায়েলী বাহিনীর বর্বরতা ও নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর খাসেরহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি স্থানীয় বাজারসহ পার্শ্ববর্তী সড়ক অতিক্রম করে।

সম্মিলিত মুসলিম জনতার ব্যানারে অনুষ্ঠিত মিছিলটিতে যোগ দেয় আশেপাশের প্রায় কয়েক হাজার মুসুল্লি।

আগত মুসল্লিরা নিরীহ ফিলস্তিনি  মুসলমানদের উপর দখলদার ইসরাইলী বাহিনীর আগ্রাসন বন্ধের আহ্বান জানায় এবং এর সাথে গাজায় ইসরায়েলী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন চরবংশী মোবারকিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা মোঃ মফিজুর রহমান, চমকা বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নূর-নবী, হযরত মাওলানা মোহাম্মদ হোসাইন, খাশের হাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব সহ স্থানীয় বহু ওলামায়ে কেরাম।

এসময়  তারা সকলের উদ্দেশ্যে মুসলিম থার্মালম্বীদের জন্য ফিলিস্তিনের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বক্তব্য প্রধান করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon