![]()
মোঃ মিনহাজ আলম
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো ১৬ জন।
ফারাবাড়ি এলাকার বিভিন্ন জায়গায় থেকে সবজি ক্রয়ের পর ট্রাক বোঝায় করে শ্রমিক ও ব্যবসায়ীরাসহ ট্রাকটিতে করে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। এসময় ওই এলাকার চেপ্টিকুড়া নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় ট্রাকটি।
এ ঘটনার পর ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুরে সদরের ফারাবাড়ি এলাকার চেপ্টিকুড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারাবাড়ি এলাকার বিভিন্ন জায়গায় থেকে সবজি ক্রয়ের পর ট্রাক বোঝায় করে শ্রমিক ও ব্যবসায়ীরা ওই ট্রাকটিতে করে ঠাকুরগাঁও শহরের দিকে আসছিল। এসময় ওই এলাকার চেপ্টিকুড়া নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় ট্রাকটি। ধাক্কা খেয়ে পাশের একটি পুকুরে ট্রাক বোঝাই সবজি সহ পাল্টি খায় ট্রাকটি। দূর্ঘটনার সময় ট্রাকে থাকা ১৭জন শ্রমিক ও ব্যবসায়ী সড়কে ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ফায়ারসার্ভিসকর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করলে এদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তি হলেন সইবুর রহমান (৩২)। নিহত সইবুর ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে সদর থানার ওসি ফিরোজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কি কারনে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য