মঙ্গলবার, ১২ মে ২০২৬
 

পাথরঘাটায় বজ্রপাতের শব্দে ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৩

---

মোঃ জিয়াউল ইসলাম: বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে মাছ ধরার সময় নদীতে বজ্রপাত হলে শব্দে ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার পরে বিষখালী ও বলেশ্বর নদের মোহনা সংলগ্ন লালদিয়ার চর থেকে নিখোঁজ জেলে মো. আউয়াল (২৮) এর লাশ উদ্ধার করে কোস্টগার্ড। আউয়াল গতকাল শনিবার দুপুর ১ টার দিকে বিষখালী নদীর লালদিয়া চরের দক্ষিণ পাশ থেকে নিখোঁজ হয়।

আউয়াল পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বলেন, শনিবার জেলে আউয়াল নিখোঁজ হওয়ার পর থেকেই অনুসন্ধান অব্যাহত ছিল। রোববার তার মরদেহ নদীতে ভাসমান অবস্থায় নদীতে পাওয়া গেছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon