![]()
ইমরান হোসেন তালহা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জের একটি মাদ্রাসার এতিম কোরআনের তালেবুল এলেম শিক্ষার্থীদের জন্য চাল পাঠিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান।
গতকাল বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া কারিমিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসায় এ অনুদান প্রদান করা হয়। গতকাল বিকালে ২০টি চালের বস্তা মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন মো. নাছির। এছাড়া মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন মুফতি মো. আব্দুল হালিম। পরে নারায়ণগঞ্জের যুবনেতা আজমেরী ওসমানের
নেক হায়াৎসহ তার মা পারভীন ওসমান, স্ত্রী সাবরীনা ওসমান জয়া ও ছেলে আরহাম ওসমান আলিফের জন্য দোয়া করা হয়। এছাড়াও প্রয়াত নেতা নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। দোয়া পরিচালনা করেন মুফতি মো. যুবায়ের। উল্লেখ্য ইতিমধ্যেই আজমেরী ওসমান মসজিদ-মাদ্রাসা -এতিমখানা সহ বিভিন্ন সাধারণ মানুষের পাশে সহযোগিতার মাধ্যমে পাশে দাঁড়িয়েছে , এরই ধারাবাহিকতা তিনি সর্বদাই মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছেন ।



মন্তব্য