বুধবার, ১৩ মে ২০২৬
 

জয়পুরহাটে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত ১ আহত এক

JK0007
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৩

---

মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি

গতকাল (২৮) তারিখ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১:১৫ জয়পুরহাট প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে । স্থানীয় সূত্রে জানা যায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৮০৪ বাংলাবান্ধা এক্সপ্রেস দুপুর ১টা ১৫ মিনিটে মোঃ আমের হোসেন (ছিনতাইকারী )নামে এই যুবক শরিফুল ইসলাম নামের যুবক এর ম্যানিব্যাগ ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে প্লাটফর্ম এ ঝাঁপ দেয় (ইন্জিনিয়ার)শরিফুল ইসলাম তাঁর ম্যানিব্যাগ ও কাগজপত্র বাঁচানোর জন্য তার সাথে প্লাটফর্ম এ ঝাঁপ দেয় এমন সময় ট্রেন ছেড়ে দিলে ছিনতাইকারী লাফ দিয়ে ট্রেনে উঠার সময় শরিফুল ইসলাম ছিনতাইকারীর হাত টেনে ধরে তাদের মাঝে ধস্তাধস্তি হয় এবং তারা দুজনেই চলন্ত ট্রেনের নিচে পরে যায় ছিনতাইকারী মোঃ আমের হোসেন ঘটনাস্থল মারা যায় এবং শরিফুল ইসলাম আহত হন আহত ব্যক্তিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

নিহত ব্যক্তিরা হলেন ১/ মোঃ আমের হোসেন (৩৯) (ছিনতাইকারী) পিতা মৃত মতি শেখ, সাং - বেনারচড় নামাপাড়া থানা ইসলামপুর - জেলা - জামালপুর

২/ মোঃ শরিফুল ইসলাম (৩২) (ইন্জিনিয়ার) পিতা- মোঃ রেজাউল করিম সাং- নাচোল বাজার (কাদিকোলা) পৌরসভা - নাচোল -জেলা চাঁপাইনবাবগঞ্জ

জয়পুরহাট সদর থানা এসআই মোঃ জোবায়ের হোসেন তথ্য নিশ্চিত করে বলেছেন ছিনতাই হওয়া মানিব্যাগ বাঁচাতে দুজনার মধ্যে ধস্তাধস্তি হয় এবং তারা দুজনেই চলন্ত ট্রেনের নিচে পরে যায় ঘটনাস্থলে ছিনতাইকারী মৃত্যুবরণ করেন এবং একজন আহত হয় আহত ব্যক্তিকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon