বুধবার, ১৩ মে ২০২৬
 

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের একদিন পর উদ্ধার হলো মা ও দুই শিশুর লাশ

JK0007
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩

---

মোঃ মিনহাজ আলম

ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপলেজায় নিখোঁজের প্রায় ১৮ ঘন্টা পরে মা ও দুই শিশু সন্তানের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

আজ বুধবার ২৭ সেপ্টেম্বর সকালে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের  তীরনই নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪০), তার দুই সন্তান  শাওন (৮) ও সাফায়েত (৫)।

মাজেদুল ইসলাম নামে একজন প্রত্যক্ষদশী জানায়, লাশ তিনটি দড়ি দিয়ে হাঁত বাঁধা ছিল।অনেকে ধারণা করছেন এটি হত্যাকান্ড, আবার কেউ কেউ বলছেন পরিবারের সাথে অভিমান করে তার হাত বেধে নদীতে ঝাপ দিয়ে আত্মহ্ত্যা করেছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নাসিমা স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের নিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় আজ সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবারের সদস্যরা। এর কিছুক্ষণ পরেই খবর আসে তীরনই নদীতে মা ও দুই সন্তানের লাশ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত চলছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon