সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ০১ নং ওয়ার্ডে অবৈধ ভাবে বিশাল বিশাল পাথর জমাট করে ভাংচুর করার শব্দে অতিষ্ঠ এলাকাবাসী বিঘ্ন ঘটছে ঘুমের বিঘ্ন ঘটছে কোমল মতি ছেলে মেয়েদের পড়ালেখায়। ধুলাবালি ভারী যানবাহন ও পাথরের শব্দে ইস্কুল মাদ্রাসায় যেতে ভয় পাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা ভয়ে আতংকিত হয়ে আছে এলাকাবাসী। এই পাথর বহন করা বড়ো বড়ো ভারী যানবাহন ঘন ঘন চলাচলের কারণে নষ্ট হচ্ছে সিটি করপোরেশনের রাস্তা। বসবাসরত এলাকাবাসী জানায় আমাদের ০১ নং ওয়ার্ডটি একটি ঘনবসতি এলাকা এখানে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে এমন ধরনের অবৈধ একটি কর্মকাণ্ডে আমাদের সকলের অনেক ধরনের সমস্যা হচ্ছে এই পাথরের শব্দে রাতে ঘুমের বিঘ্ন ঘটে ছেলে মেয়েদের পড়া লেখার বিঘ্ন ঘটছে এবং এই পাথর ভাংচুর করার ধুলো বালি সকলের বাসা, ইস্কুল মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে জমাট বেধে শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পাথর জমাট ও ভাংচুর করার কারণে বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরা হয় ০১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলাম এর নিকট। ০১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আনোয়ার ইসলাম বিষয়টি অবগত হয়ে সিটি কর্পোরেশন আওতাধীন মিজমিজি বাতান পাড়া মাদ্রাসা রোড ও পাগলা বাড়ী এলাকায় অবৈধ ভাবে পাথর মৌজুদ ও ভাংচুর করার কর্মকাণ্ডের বিরুদিতা করে সরিয়ে নেওয়ার কথা বলে এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ প্রশাসনকে অবগত করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) গোলাম মোস্তফা জানান অবৈধ ভাবে পাথর মৌজুদ ও ভাংচুরের খবর আমরা জানতে পেরে যারা এই কাজে জড়িত তাদের সাথে কথা বলেছি তাঁরা এক সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার কথা বলেছে। পরবর্তীতে দেখা যায় একসপ্তাহ অতিবাহিত হলেও সরানো হয় নাই এই জমানো পাথর তাঁরা তাদের মতো করে কাজ চালিয়ে যাচ্ছে এলাকার সচেতন মহল মনে করছে যারা এই কাজে জড়িত তারা কি এতোটাই প্রভাবশালী যে কাউন্সিলর ও প্রশাসনকে তোয়াক্কা না করে তাদের এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।প্রশাসন, জেলা প্রশাসক ও মেয়র মহোদয়ের নিকট অবৈধ ভাবে পাথর মৌজুদ ও ভাংচুর করার জন্য প্রতিকার চেয়ে অনুরোধ জানায় সচেতন মহল ও এলাকাবাসী।



মন্তব্য