![]()
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে স্ত্রীর মৃত্যুর ৩৫ দিন পর স্বামীর আত্মহত্যা। মৃত্যুর পূর্বে লেখে যাওয়া আব্বা আপনে আমারে অনেক ভালোবাসেন। আমি ইচ্ছায়-অনিচ্ছায় আপনারে অনেক কষ্ট দিছি। পারলে আমারে মাফ করে দিয়েন। আপনে মাফ না করলে আমি মরেও শান্তি পাইতাম না।
আমার শেষ ইচ্ছাটা রাখার চেষ্টা কইরেন স্বর্নার পাশের করবটা খালি আছে সেখানে আমারে কবর দিয়েন। ঝামেলা হইলে ফরিদ মাওলানা কাকা কবরস্থানের কমিটিতে আছে, তার লগে কথা কইয়া স্বর্নার কবরের লগে আমারে করব দিয়েন।
আমার শোয়াইবরে (ছেলে) দেখে রাইখেন। আব্বা আমি অনেক চেষ্টা করছি স্বাভাবিকভাবে থাকার। কিন্তু স্বর্নারে ছাড়া ১টা দিন এক বছরের মতো লাগে। তার মৃত্যুর এই ৩৫ দিন আমার কাছে ৩৫ বছর মনে হইছে। আমারে আপনে মাফ কইরা দিয়েন আব্বা।
‘মা’ আপনেও আমারে মাফ কইরা দিয়েন আপনার যত্ন নিতে পারি নাই। আমি তোমাগো অনেক ভালোবাসি আব্বা- মা এমন একটি ‘চিরকুট’ লিখে আত্মহত্যা করেছেন লুৎফর রহমান জনি(৩৪) নামক এক যুবক।
০২ (সেপ্টেম্বর) শনিবার সকালে নাসিক ৪ নং ওয়ার্ডস্থ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ুন (২)।
নিহত লুৎফর রহমান জনি ওই এলাকার মোহাম্মদ আউয়াল মিয়ার ছেলে। সে তার বসবাসরত ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থাকলে তারা পুলিশকে ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, মৃত ব্যক্তি একটি চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।



মন্তব্য