সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
 

আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের মৃত্যুতে অয়ন ওসমানের শোক

JK0007
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩

অয়ন ওসমান ও মৃত আনিসুর রহমান।

ইমরান হোসেন তালহা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৫নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক,সিদ্ধিরগঞ্জের আওয়ামীলীগ প্রবীণ , ত্যাগী নেতা আনিসুর রহমান (৫৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বুধবার (৩০ আগস্ট) বিকেলে মৃত্যুর বরণ করে, মৃত্যুকালে তিনি চার সন্তান ও স্ত্রীসহ অসংখ্য পরিবারের সদস্য রেখে গেছেন।

প্রবীন এই আওয়ামী লীগ নেতার মৃত্যুর সংবাদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের পুত্র একেএম অয়ন ওসমান  শোকাহত মরহুমের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক যুগের কন্ঠস্বরকে শোকবার্তায় একেএম অয়ন ওসমান বলেন, আনিসুর রহমান চাচা আমাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোক ছিলেন বঙ্গবন্ধু চেতনাকে আজীবন ধারণকারী আনিসুর রহমান চাচা ছিলেন দক্ষ সংগঠক ও দলের তৃণমূলে নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তিনি বিএনপি শাসনকালে অনেক ত্যাগ অত্যাচার সহ্য করেছেন ,সে এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছেন তিনি  ।

জানা যায় গত কয়েকদিন যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান। দুদিন আগে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাক্টিভ হাসপাতালে চিকিৎসা নেওয়াকালীন অবস্থার বেগতি ঘটে। পরে সেখান থেকে গতকাল ঢাকার একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি করানো হয় তাকে। ওইখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মৃত্যু বরণ করেন তিনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon