![]()
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে হাসপাতালের ০২ লক্ষ টাকা পরিশোধ করে মা বাবার কোলে ফিরিয়ে দিয়েছে ০১ মাসের শিশুকে।
জানা গেছে, গত ১ মাস আগে নরসিংদী জেলার মনোহরপুরের রজত চন্দ্রের স্ত্রী সুজাতার গর্ভ থেকে শিশুটির জন্ম হয়। জন্মের পর থেকে শিশুটি হার্টের ছিদ্র নিয়ে অসুস্থতায় ভুগছিল। তার উন্নত চিকিৎসার জন্য মা-বাবা ঢাকা মেডিকেল কলেজ ও মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটে এনআইসিইউ না পেয়ে, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ ‘বাংলাদেশ নবজাতক হাসপাতালে’ ভর্তি করান। হাসপাতালে এনআইসিইউতে থাকা অবস্থায় শিশুটি অনেকটা সুস্থ হতে থাকে। শিশুটির মা বাবা হাসপাতালের বিল সম্পর্কে জানতে পারে সব মিলিয়ে হাসপাতালের বিল হয় ২ লাখ টাকার অধিক।
শিশুটির মা-বাবার কাছে এতগুলো টাকা না থাকায় টাকা সংগ্রহ করে সন্তানকে নিয়ে যাবে বলে গত ১২ আগস্ট চলে গিয়ে আর আসেননি। শিশুটির মা-বাবা না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি থানা পুলিশকে জানায়। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি অবগত হয়ে মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে সমস্ত বিল পরিশোধ করে সন্তানটিকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বলেন,‘বিষয়টি জানার পর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল মহোদয়ের নির্দেশে মানবিক বিবেচনায় হাসপাতালের বিল ০২ লক্ষ টাকা পরিশোধ করে শিশুটিকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেই। নবজাত শিশুটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তার মা-বাবার কাছে ফিরিয়ে দেবার মত মানবিক কাজ করতে পেরে অত্যন্ত অনন্দিত মানুষ মানুষের জন্য এই মনোবল নিয়ে আমরা আমাদের জীবনের পেশাগত কাজের পাশাপাশি ভবিষ্যতেও এমন মানবিক কাজে অংশ গ্রহণ করতে পাড়ি আল্লাহ তাআলা আমাদের সকল মানুষ জাতীর সহায়ক আমরা আগামী দিনগুলোতে ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবায় নিয়োজিত থাকবো।
বাংলাদেশ নবজাতক হাসপাতালের ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, গত ২৯ জুলাই শিশুটিকে আমাদের হাসপাতালে ভর্তি হয়। একটানা ২৪ দিন ডা. মজিবুর রহমানের তত্ত্বাবধানে এনআইসিইউতে ছিল। আস্তে আস্তে বাচ্চাটি সুস্থ হয়ে উঠে। তখন বিল পরিশোধ করে বাচ্চাটিকে নিয়ে যেতে বলি। কিন্তু বাচ্চাটির মা-বাবা উধাও হয়ে যায়। তখন বিষয়টি পুলিশকে জানাই।
শিশুটির মা-বাবা বলেন, ‘আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ। কিছুতেই বিল পরিশোধ করার টাকা জুগার করতে পারি নাই। তাছাড়া দুদিন আগে শিশুটির নানি মারা গেছে। নিরুপায় হয়ে আমরা এ কাজ করেছি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আমাদেরকে মোবাইল ফোনে আশ্বস্থ করে আজ সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। পুলিশ হাসপাতালের বিল পরিশোধের পাশাপাশি বাচ্চাটিকে লালন-পালন করার জন্য কিছু টাকা দিয়েছেন। আমাদের এ উপকার করায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের প্রতি আমরা চিরকৃতজ্ঞ।’



মন্তব্য