![]()
রাকিব চৌধুরী, গোপালগঞ্জ প্রতিনিধি: টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ কৃষক লীগের লীগের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।
এ সময়, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, গোপালগঞ্জ জেলার সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জোর , সাধারণ সম্পাদক আবদুর রহমান বিশ্বাস, টাঙ্গাইল জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মাস্টার, টাঙ্গাইল জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামস্ উদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা সভাপতি মোঃ মিলন মোল্লা,সাধারণ সম্পাদক মোঃ আসলাম সর্দারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য