মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
 

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে মিলাদ ও দোয়া

মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩

---

ইমরান হোসেন তালহা, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ন:গঞ্জে দোয়া ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) ফতুল্লার শাসনগাও বিসিক ভাঙ্গা ক্লাব এলাকায় অনুষ্ঠানের আয়োজন হয়।

উক্ত অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায়ত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধমির্নী , জাতীয় পার্টির ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান।

প্রধান অতিথির বক্তব্যে পারভীন ওসমান বলেছেন, প্রতিবছরেই শোকাবহ মাসটির মধ্য দিয়ে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করায়। স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পুরো পরিবারটিকে যেদিন ওই পাকিস্তানের প্রেতাত্মারা নির্মমভাবে হত্যা করেছিল। তারা ভেবেছিল এ দেশটিকেও শেষ করে দিবে। তবে তারা পারেনি। সেদিন লাখো মানুষের দোয়া থাকায় বেঁচে গিয়েছিল আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনা। বর্তমানে সারাবিশ্বের মানস কন্যা এবং প্রধানমন্ত্রী হয়ে জননেত্রী শেখ হাসিনা এ দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করছেন। এখনো ষড়যন্ত্র হচ্ছে। তাই আগামীতে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। আর বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে অগ্রসর হতে হবে।

অনুষ্ঠানের উদ্যোক্তা মোঃ রুবেল দেওয়ান বলেন ,আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এটি ছিল বাংলাদেশের ইতিহাসের একটি কালো অধ্যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার মহান নেতা। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশের জনগণের জন্য অনেক কিছু করেছেন। তিনি বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন, শিক্ষাব্যবস্থাকে উন্নতি করেছেন, স্বাস্থ্যসেবাকে উন্নত করেছেন এবং নারীদের অধিকারকে সমুন্নত করেছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। এটি ছিল বাংলাদেশের জনগণের জন্য একটি বেদনাবহুল দিন। বঙ্গবন্ধুর মৃত্যুতে বাংলাদেশের জনগণ গভীর শোক ও বেদনায় কাতর হয়ে পড়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হলো গণতন্ত্র, মুক্তি, সমৃদ্ধি এবং অসাম্প্রদায়িকতা। তিনি চেয়েছিলেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক, মুক্ত, সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক দেশ হোক। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলব।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon