জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
রাজগঞ্জের কাজিপুর উপজেলায় অসুস্থ, আর্থিকভাবে অস্বচ্ছল, বয়স্ক ও অসহায় মানুষদের মধ্যে সরকারি অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের অপ্রত্যাশিত খাতের অর্থ থেকে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা হিসেবে ১৪ জনকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। মেডিকেল রিপোর্ট, চিকিৎসকের ব্যবস্থাপত্র এবং আবেদনকারীদের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে এ সহায়তা প্রদান করা হয়।
এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে আর্থিকভাবে অস্বচ্ছল, বয়স্ক ও অসহায় ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আর্থিক অবস্থা যাচাই করে ৫৫ জনকে ৪ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
অন্যদিকে, উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসহায় ব্যক্তি ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যেও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ পর্যায়ে ১০ জনকে ৪ হাজার টাকা করে এবং আরও ২ জনকে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ে অসুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের জন্য ৪ লাখ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার তথ্য পাওয়া গেছে। রকারি এ সহায়তা অসচ্ছল মানুষের চিকিৎসা ব্যয় ও জরুরি প্রয়োজন মেটাতে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



মন্তব্য