মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
 

ফেজবুকে ধর্মঅবমাননাকর পোস্ট, অভিযুক্ত গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৬

 অভিযুক্ত জগলুল হায়দার শাহিন(৬০)

ইলিয়াস বিশ্বাস, গোপালগঞ্জ কাশিয়ানী (প্রতিনিধি)

গোপালগঞ্জের কাশিয়ানীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত জগলুল হায়দার শাহিন(৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ সোমবার (২০ জুলাই) বিকাল ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পোনা মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক জগলুল হায়দার শাহীন ওই এলাকার মৃত আঃ হালিম মোল্লার ছেলে। এ বিষয়ে কাশিয়ানী ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওঃ আঃ করিম জানান অভিযুক্ত জগলুল হায়দার শাহিন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আইডি খুলে মহানবি হযরত মুহাম্মাদ (সা.) ও তার স্ত্রীদের নিয়ে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর পোস্ট দিতেন। বিষয়টি কাশিয়ানীর তৌহিদি জনতার নজরে আসলে আজ বিকালে তৌহিদি জনতা এলাকার আমজনতাকে সাথে নিয়ে অভিযুক্ত ব্যাক্তির বাড়িতে জায়। উপস্থিত লোকজন তাকে তার পোস্টের ব্যাপারে জিজ্ঞেস করলে সে তৌহিদি জনতার উপর চড়াও হয় এবং তার পোস্টের ব্যাপারে কোন অনুতপ্ত না হয়ে উল্টো গালিগালাজ করতে থাকে।

একপর্যায় তার সাথে উপস্থিত লোকজনের হাতাহাতি হয়, খবরপেয়ে কাশিয়ানী থানাপুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরে অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করেন। এ ঘটনায় তৌহিদি জনতার পক্ষে কারি মহিউদ্দিন বাদিহয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি ঘিরে এলাকার ধর্মপ্রান মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয় কাশিয়ানী থানার তদন্ত অফিসার শেখ তাজউদ্দিন আহমেদ জানান আমরা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছি, তার বিরুদ্ধে তদন্ত চলছে সে এখন পুলিশ হেফাজতে আছে, আইনগত প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon